Feature Label 3

0
SEC StudyGroup has been Established SEC StudyGroup has been Established

   SEC StudyGroup has been Established A Mozilla Science Study Group has been established in Sylhet Engineering College  name...

0
How To get Firefox Student Ambassador Open Badge? How To get Firefox Student Ambassador Open Badge?

Task-1:Apply through Registration form At first let’s talk about the activities that we have before applying for an open badge. T...

0
আপনার অ্যাপ কিভাবে বাংলায় লোকালাইজেশন করবেন? আপনার অ্যাপ কিভাবে বাংলায় লোকালাইজেশন করবেন?

বর্তমানে মোবাইল ফোন এর মার্কেটে অনেক ধরনের ওএস সংযুক্ত ডিভাইস রয়েছে। যেমনঃ অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ ফোন ইত্যাদি। আমাদের দেশে যদিও এখনো আসেন...

0
ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ? ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ?

এই পোস্টে আমরা ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম সহ আরো কিছু বিষয়ে সংক্ষেপে জানব। যে সব বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা থাকছে এই পো...

Showing posts with label Firefox Student Ambassador. Show all posts
Showing posts with label Firefox Student Ambassador. Show all posts

Tuesday, July 7, 2015

SEC StudyGroup has been Established

   SEC StudyGroup has been Established




A Mozilla Science Study Group has been established in Sylhet Engineering College 
named "SEC Studygroup" . the main aim of this group make all the student closer 
to discuss about something new,creating something new.


All the student here can able express their opinion on what they want to 
learn besides their academic work.they also can provide lesson and discuss that among them.


Study Group Link : SEC StudyGroup

Wednesday, July 1, 2015

How To get Firefox Student Ambassador Open Badge?



Task-1:Apply through Registration form
At first let’s talk about the activities that we have before applying for an open badge. The first task is to register officially to the Mozilla base. That means you have to input your basic information into a Firefox student ambassador form. Here is the link:
Task-2: Share/Post the Registration form with Hashtags
This is very easy task. all you have to do is, get an account on Facebook/Twitter/Google+ & post about the program using the hash-tags (#Firefox #students #Mozilla) and provide the link to the FSA registration form. Remember the hash tags are very important and has to be the same as given above. Also provide the link to the registration form and post it to any of the accounts. I have accounts in all of them. besides Facebook, i suggest you to keep an account on tweeter and Google+ too. Trust me that would be much smoother and easier.
Task-3: Create/Join Firefox Club of your campus
You have to either create a Firefox Club or join a Firefox Club if there is already one located at your school. How to create a club?? simple!! gather as much software freak people as you can. ask the authority of your school to permit you to open this  Firefox club. Make sure you influence them and convince them well enough so that they approve your request with flying colors.
Task-4: Read and follow
This is the most important task;you have to become familiar with Mozilla. there are 5 steps which you have to complete being a Firefox student ambassador. I will talk about other steps later on in another post but task-3 is all about the step-1 out of the 5 steps. In step-1 we have 6 parts..
Part-1 says “Familiarize yourself with Mozilla and its community”. So you start watching the video in the link given: http://www.mozilla.org/en-US/mission/
Part-2: You read about the various ways in which you can contribute as a FSA. Here is the link to get involved: http://www.mozilla.org/en-US/contribute/
Part-3: Read and know about the mozilla products. Here is the link: http://www.mozilla.org/en-US/products/
Part-4: Read and try to learn about webmaker. Try doing any one of the projects following the link: https://webmaker.org/
Part-5: Read to know all about Mozilla support. the link is: https://support.mozilla.org/en-US/get-involved
After completing all these parts of the 4 tasks, you are now ready to apply for the open badge. go to this link and fill up the form: https://docs.google.com/forms/d/10IsyspUmaixL14IO-fUbuGByHX08-Rgdg5w5ShcEYvw/viewform
In this form, you have to write about what you have learnt about Firefox;you have to paste the link of the post that you have posted in Facebook/tweeter/Google+ [see in task-2]. you also have to paste the link of your Firefox club Facebook page. That’s it!! You have done it!!! Mozilla Corporation will send you the FSA open badge after viewing your details and verifying them.

Thursday, May 28, 2015

আপনার অ্যাপ কিভাবে বাংলায় লোকালাইজেশন করবেন?

বর্তমানে মোবাইল ফোন এর মার্কেটে অনেক ধরনের ওএস সংযুক্ত ডিভাইস রয়েছে। যেমনঃ অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ ফোন ইত্যাদি। আমাদের দেশে যদিও এখনো আসেনি, তবে যে সকল দেশে বের হয়েছে সে দেশগুলোতে খুব অল্প দিনের মাথায় আলোড়ন সৃষ্টি করেছে এমন একটি ওএস হচ্ছে, মোজিলার একটি প্রজেক্ট ফায়ারফক্স ওএস। এতে অনেকগুলো অনন্য বৈশিষ্ট রয়েছে যা অন্যন্য ওএস থেকে একে এগিয়ে রাখে। তা এখানে বলে শেষ করা যাবে না। তবে একটার কথা না বললেই না, সেটি হল ফায়ারফক্স ওএস যে দেশেই বের হয়, এ ওএস-টি অন্যান্য ভাষা সহ সেই দেশের ভাষায় পাওয়া যায়। অর্থাৎ এই ওএস এর জন্য লোকালাইজেশন করা হয়ে থাকে, যেটি অন্য কোন ওএস এর জন্য করা হয় না। আর এর জন্যই সাধারণ মানুষের কাছে ফায়ারফক্স ওএস-টির চাহিদা খুব তাড়াতাড়ি বেড়ে চলেছে। আর যেহেতু ওএস-টি লোকালাইজেশন করা হয়ে থাকে, তাই ওএস এর প্রাণ, যা কিনা অ্যাপ নামে আমরা জানি, এদেরকেও আমরা লোকালাইজ করতে পারি।
আজ আপনাদের দেখাব কিভাবে WebIDE দিয়ে আপনার তৈরি অ্যাপ বাংলাতে লোকালাইজেশন করবেন। এর মানে আপনার মোবাইলে যদি ইংরেজি ভাষা নির্বাচন করে থাকেন, তবে আপনার অ্যাপ ইংরেজিতে আর বাংলা ভাষা নির্বাচন করে থাকেন, তবে আপনার অ্যাপ বাংলাতে দেখা যাবে। এমনই এক অতুলনীয় অপশন আপনার জন্য এনে দিয়েছে ফায়ারফক্স ওএস।
এখন দেখা যাক, কিভাবে আপনার অ্যাপটিকে বাংলাতে লোকালাইজ করবেন –
প্রথম ২টি কথা জেনে রাখা ভাল যে,
  • WebIDE এর ব্যবহার।
  • বাংলাদেশের বাংলা ভাষার লোকালাইজেশনের কোড হচ্ছে “bn-BD”। মনে রাখবেন, BN-BD, BN-bd, bn-bd, Bn-Bd, bN-bD এর কোনটিই না।

যেভাবে লোকালাইজ করতে হবে

প্রথমে Open App থেকে একটি প্রোজেক্ট তৈরি করুন।
এখন কিছু প্রয়োজনীয় কাজ করে নিতে হবে।
manifest.webapp ফাইল এডিট
manifest.webapp ফাইলে আপনার প্রয়োজনীয় অবজেক্ট ও এর ভ্যালু বসানোর পর locales নামের একটি অবজেক্ট ব্যবহার করতে হবে। locales এর সাব-অবজেক্ট গুলোর নাম ইংরেজিতেই হবে কিন্তু এগুলোর ভ্যালু সব বাংলাতে দিতে হবে। নিন্মে উদাহরণ সরূপ দেওয়া হল
{
  "version": "0.1.0",
  "name": "Test App",
  "description": "This app is for testing.",
  "launch_path": "/index.html",
  "icons": {
    "16": "/img/icons/icon16x16.png",
    "48": "/img/icons/icon48x48.png",
    "60": "/img/icons/icon60x60.png",
    "128": "/img/icons/icon128x128.png"
  },
  "developer": {
    "name": "S. M. Mohi-Us Sunnat ",
    "url": "https://mozillians.org/en-US/u/sunnat/"
  },
  "type": "privileged",
  "permissions": {},
  "installs_allowed_from": [
    "*"
  ],
  "locales": {
    "bn-BD": {
      "name": "টেস্ট অ্যাপ",
      "description": "এই অ্যাপটি পরীক্ষা করার জন্য।",
      "permissions": {},
      "developer": {
     "name": "এস এম মহি-উস সুন্নাত",
   "url": "https://mozillians.org/en-US/u/sunnat/"
      }
    }
  },
  "default_locale": "en"
}

HTML ফাইল
  • সেখানে আপনার HTML ফাইল গুলোতেই একটু বেশি কাজ করতে হবে।
  • যেগুলো লোকালাইজেশন করবেন এগুলোর প্রতিটি ট্যাগে data-l10n-id এট্রিবিউট ব্যবহার করে এর ভ্যালু ন্যাম বসাতে হবে। যেমন –
<h1 align=”center” data-l10n-id=”app_title“></h1>
<p data-l10n-id=”app_description“></p>
<p data-l10n-id=”message“></p>
এখানে কিছু না লিখলেও হবে। কারণ এখানে কিছু লিখা থাকা না থাকা প্রায় একই কিন্তু লিখে রাখা ভাল, নাহলে পরে কি লিখা লাগত মনে নাও থাকতে পারে।

Data ফোল্ডার
Data নামের ফোল্ডারে দেখুন en-US.properties এবং locales.ini ২টি ফাইল আছে। আরও থাকতে পারে, ওইগুলো আমাদের কোন কাজের না। এই ২টি ফাইলই আসল। এখন রাইট ক্লিক করে bn-BD.properties নামের একটি নতুন ফাইল তৈরি করুন এবং locales.ini নামের ফাইলে যেয়ে
[bn-BD]
@import url(bn-BD.properties)
লিখে save করুন।
এখন আমাদের যা করতে হবে en-US.properties এবং bn-BD.properties ফাইলেই সবকিছু করতে হবে।
HTML ফাইলে data-l10n-id এট্রিবিউট গুলোর ভ্যালু ন্যাম গুলো en-US.properties এবং bn-BD.properties তে ছবিটির মত বসিয়ে নেই।
এখন en-US.properties ফাইলে সব গুলোর মান ইংরেজিতে দিতে হবে যেমন –
app_title = My First App
app_description = This app has created by the WebIDE. It is very powerfull developing tool for Firefox OS App.
message = I am a Mozillian.
আর bn-BD.properties ফাইলে সব গুলোর মান বাংলাতে দিতে হবে যেমন –
app_title = আমার প্রথম অ্যাপ
app_description = এই অ্যাপটি WebIDE দিয়ে তৈরি। ফায়ারফক্স ওএস অ্যাপের জন্য খুবই শক্তিশালী একটি ডেভেলপিং টুল।
message = আমি একজন মজিলিয়ান।
এভাবে যতগুলো ট্যাগ লোকালাইজেশন করবেন এগুলোর প্রতিটি ট্যাগের data-l10n-id এট্রিবিউট এর ভ্যালু ন্যাম এই ২টি ফাইলে বসিয়ে এদের মান ইংরেজি আর বাংলা লিখে নিতে হবে।
সব কাজ শেষ হলে ডিভাইস বা সিমুলেটর (২.১ ভার্শন) এ রান করুন। এখন দেখবেন আপনার অ্যাপ এর নাম ও ভেতরের ইন্টারফেস ডিভাইস বা সিমুলেটর (২.১ ভার্শন) এর ভাষা এর উপর নির্ভর হয়ে যাবে। English নির্বাচন করলে অ্যাপটি ইংরেজিতে আসবে আর বাংলা (বাংলাদেশ) নির্বাচন করলে অ্যাপটি বাংলাতে আসবে।
Source :mozilla BD Blog

Thursday, April 30, 2015

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ?

এই পোস্টে আমরা ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম সহ আরো কিছু বিষয়ে সংক্ষেপে জানব। যে সব বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা থাকছে এই পোস্টে:
  • ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম কী?
  • মজিলা কী এবং এর উদ্দেশ্য কী?
  • ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডররা কী করেন?
  • আপনি এই প্রোগ্রামে কেন যুক্ত হবেন?
  • কীভাবে যুক্ত হবেন?
আচ্ছা, তাহলে শুরু করা যাক!

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম:

FSA
ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর(সংক্ষেপে FSA) হলেন সেই সকল শিক্ষার্থীরা, যারা মজিলা, ওপেন ওয়েব, ফায়ারফক্স, ফায়ারফক্স ওস সহ মজিলার বিভিন্ন সেবার সুবিধা সমূহ নিয়ে উৎসাহী। এ সকল উৎসাহী শিক্ষার্থীদের নিয়েই মজিলার এই ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম।

মজিলা এবং এর উদ্দেশ্য:

মজিলা হল একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেটা ওয়েব কে মুক্ত রাখতে ও আমাদের মত ব্যাবহারকারীদের স্বার্থ সংরক্ষণে নানা উপায়ে কাজ করে যাচ্ছে। এটি কোন ব্যাবসায়ীক প্রতিষ্ঠান নয়, একটি সংগঠন। আমার এবং আপনার মত সাধারণ মানুষের সংগঠন। যা আমাদের মত সাধারণ মানুষদের অধিকারের জন্য, বড় বড় ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
মজিলা ও ফায়রফক্স সম্পর্ক আরেকটু গভীর ভাবে জানতে এই ভিডিও দুটি দেখতে পারেন:
মজিলার মিশন সম্পর্কে জানতে চলে যান এই লিংকে।
meaning of open
মজিলা ওপেন বলতে যা বোঝায়

স্টুডেন্ট অ্যাম্বাসেডররা যে সকল কাজে সম্পৃক্ত থাকেন:

  • ফায়ারফক্স ওয়েব ব্রাউজারকে প্রোমোট কারা।
  • ফায়ারফক্স ওএস কে প্রোমোট করা।
  • মজিলার মিশন সম্পর্কে অন্যদের অবগত করা।
  • ওয়েব সম্পর্কে শিক্ষার প্রসার ঘটানো।
  • কিভাবে কোডিং করতে হয়, অ্যাপস বানাতে হয়, অনলাইনে কিভাবে অসাধারণ জিনিস তৈরি করতে হয় তা অন্যদের শেখানো।
  • ওপেন ওয়েব এবং ইনোভেশন কে প্রোমোট করা।
মজিলা বলে থাকে:
We know we’re up against billion-dollar giants, but our Ambassadors are here tackling new challenges daily to fight for your privacy and for an open Web.

 আপনি যে জন্য স্টুডেন্ট অ্যাম্বাসেডর হবেন:

আপনি আপনার অবসর সময়ের একটা অংশ এমন এক সংগঠন কে দিবেন, যারা প্রত্যক্ষ্য ভাবে আপনার জন্য কাজ করে যাচ্ছে।
প্রকৃতপক্ষে আপনি আপনার এবং সমগ্র ইন্টারনেট কমিউনিটির জন্য কাজ করবেন, যা এক দিক থেকে সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত।
তাছাড়া আপনি আরো অনেক কিছু উপভোগ করার সুযোগ পাবেন। যেমন:
  • আপনার ক্যাম্পাসে নেতৃত্বের গুণাবলী অর্জন।
  • মজিলা কমিউনিটির সাথে বিভিন্ন বড় ইভেন্ট আয়োজনের সুযোগ।
  • বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরির সুযোগ যা আপনি ভালবাসেন। যেমন: অ্যাপস, ওয়েব পেজ, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি।
  • অসাধারণ কিছু উপহার পেতে পারেন। যাকে সাধারণ ভাবে সোয়াগ বলা হয়।
  • প্রযুক্তি, ব্যাবসা এবং বিপণনে অভিজ্ঞতা অর্জন।
  • পৃথিবীর বিভিন্ন প্রান্তের অ্যাম্বাসাডরদের সাথে যোগাযোগের সুযোগ। আপনি এখানে একা নন :)
  • মজিলা ইন্টার্নশিপের জন্য বিবেচিত হওয়ার সুযোগ।
  • নতুন কিছু করার মাধ্যমে পৃথিবী বদলে দেবার সুযোগ!

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর হতে গেলে আপনাকে:

  • কমপক্ষে ১৮ বছর বয়স্ক হতে হবে।
  • বর্তমানে শিক্ষার্থী, শিক্ষক কিংবা প্রশাসক হিসেবে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে হবে।

সাধারণ দুটি প্রশ্ন:

  • এই প্রোগ্রামে কি নির্দিষ্ট কোন সময়সীমা আছে, যা আমাকে দিতেই হবে?
– না। কোন সময়সীমা নেই। আপনার যতটুকু খুশি ঠিক ততটুকু সময়ই দিতে পারবেন।
  • এখান থেকে কোন টাকা পাবার সম্ভাবনা আছে কি?
– না, নেই। এই প্রোগ্রাম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম নির্ভর।

source :mozillabd blog