Feature Label 3

0
Firefox Web Developer Edition for Developers Firefox Web Developer Edition for Developers

ফায়ারফক্স হল বিশ্বের সবথেকে জনপ্রিয় একটা ব্রাউজার। রিসেন্টলি ফায়ারফক্স তাদের একটা অপারেটিং সিস্টেমও রিলিজ করেছে যেটা কম সময়ে ব্যাপক মার্কে...

1
Firefox OS App Developing Tutorial Firefox OS App Developing Tutorial

Go here for see Slide :  Firefox OS App Developing Tutorial

0
ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ? ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ?

এই পোস্টে আমরা ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম সহ আরো কিছু বিষয়ে সংক্ষেপে জানব। যে সব বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা থাকছে এই পো...

Showing posts with label study. Show all posts
Showing posts with label study. Show all posts

Monday, June 22, 2015

Firefox Web Developer Edition for Developers

ফায়ারফক্স হল বিশ্বের সবথেকে জনপ্রিয় একটা ব্রাউজার। রিসেন্টলি ফায়ারফক্স তাদের একটা অপারেটিং সিস্টেমও রিলিজ করেছে যেটা কম সময়ে ব্যাপক মার্কেট পেয়েছে। Firefox OS সম্পূর্ণ ওয়েব ল্যাংগুয়েজ দিয়ে লেখা এবং Firefox সবকিছু্ই ওয়েব ল্যাংগুয়েজ এর ভেতর আনার একটা উদ্যোগ নিয়েছে যেটা তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
ফায়ারফক্সের আরেকটা চমৎকার টুলস রয়েছে সেটা হল ফায়ারফক্স ডেভলপার এডিশন Firefox Developer Edition। এটা মোজিলার ১০ তম এনিভার্সারি সেলিব্রেশন উপলক্ষে রিলিজ করা হয়।
রিসেন্টলি ফায়ারফকেক্সর এই এডিশনটা ৬৪ বিটের যেকোন উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স এর জন্যও রিলিজ করা হয়েছে। সুতরাং আপনি যে অপারেটিং সিস্টেমে ই থাকেন না কেন, আপনি খুব সহজেই ফায়ারফক্স ডেভলপার এডিশন ইউজ করতে পারছেন। Firefox Developer Edition মূলত ওয়েব ডেভলপমেন্টের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার সাথে রিলিজ হয়েছে।
 photo 2015-06-23_01-30-50_zpsdixmc9kb.gif
Firefox Developer Edition এর মাধ্যমে আপনি আপনার ওয়েব কোডের ডিবাগিং, কোডিং, কোড ভিউ এরকম আরও অনেক সুযোগ সুবিধা খুব সহজেই পাবেন। এটা আপনার প্রফেশনাল ডেভলপিং স্কিল আরও বাড়িয়ে তুলবে এবং প্রফেশনাল ডেভলপিং এর ক্ষেত্রে আপনি দ্রুত সফল হতে পারবেন। আপনি ফায়ারফক্স ডেভলপার এডিশন এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
এবার Firefox Developer Edition এর কিছু চরম চরম ফিচার আমরা দেখে নিই এবং কেন এটা একজন ওয়েব ডেভলপার হিসেবে আপনার ইউজ করা উচিৎ সেটাও আমরা জেনে নিই।
Firefox Developer Edition এর অন্যতম একটা প্রধান আকর্ষণ হল ওয়েব আইডিই। আপনি ফায়ারফক্স ওয়েব সিমুলেটরে যেকোন ওয়েব অ্যাপ ক্রিয়েট, এডিট টেস্ট বা ডিবাগ করে রান করতে পারবেন এটার মাধ্যমে। আপনি যদি একটা ওয়েব অ্যাপ তৈরী করেন, তাহলে এটা আপনার জন্য একটা বেসিক বয়লার প্লেট তৈরী করে এবং এটা ছাড়াও এটা আপনার অ্যাপের জন্য একটা সুন্দর ডাইরেক্টরী স্ট্রাকচারের সাথে একটা বয়লার প্লেট তৈরী করে। ওয়েব আইডিই এর মাধ্যমে আপনি ফায়ারফক্স ডেভটুলস এর সাথে সাফারি, এন্ড্রয়েড ফায়ারফক্স, এন্ড্রয়েড ক্রোম ইত্যাদির সাথে কানেক্ট করতে পারবেন।

রেসপন্সিভ ডিজাইন ভিউ (Responsive Design View)

Firefox Developer Edition এর আরেকটা মজার জিনিস হল এটার রেসপন্সিভ ডিজাইন ভিউ। রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে আমরা সবাই কমবেশী সবাই ই জানি। আপনি ফায়ারফক্স ডেভলপার এডিশন ইউজ করে এই রেসপন্সিভ ডিজাইন ভিউ দেখতে বা চেক করতে পারবেন খুব সহজেই। আপনি এটা দেখার জন্য বা চেক করার জন্য জাস্ট আপনার কীবোর্ডের Ctrl + Shift + M বাটন চাপ দিতে হবে। এটার মাধ্যমে আপনি অনেকগুলো অপশন চেক করার সুযোগ পাবেন। যেমন ডিভাইসের সাইজ সেটিংস, রোটেটিং স্ক্রীণ সেটিংস, টাচ ইভেন্ট সিমুলেট করা এবং রেসপনন্সিভ মুডে স্ক্রীণশট নেওয়া।
ফাঢারফক্স ডেভলপার এডিশনের Firefox Developer Edition আরেকটা চমক হল আইড্রপার টুলস। আইড্রপার টুলস এর সাথে হয়তবা আপনারা ফটোশপে পরিচিত আছেন। হ্যা, ঠিক সেই কাজটাই আপনারা ফায়ারফক্স ডেভলপার এডিশনে করতে পারবেন। এই টুলের সাহায্যে আপনারা ওয়েব পেজের যেকোন স্থানের কালারের হেক্সাডেসিমেল ভ্যালূ বের করতে পারবেন। এটা আপনাকে ডাইনামিকলি ওয়েব পেজের যেকোন স্থানের বা ইমেজের কালার সম্পর্কে জানতে পারবেন। যেকোন স্থানের কালার চেক কররেই এটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। ফলে এটা আপনি অন্য অনেক কাজে লাগাতে পারবেন।

ব্রাউজার ইন্সপেক্টর (Browser Inspector)

আমরা সবাই হয়ত ইলিমেন্ট ইন্সেপেক্টর নিয়ে কাজ করেছি এবং এটা সম্পর্কে বেশ ভালভাবেই জানি। কিন্তু, ব্রাউজার ইন্সেপেক্টর কী ? এটা অনেকের কাছেই নতুন একটা শব্দ। ফাফারফক্সে ব্রাউজার ইন্সেপেক্টর মূলত ব্রাউজার ডিবাগিং এর কাজেই ইউজ করা হয। মজার, তাই না ?আপনি এটার মাধ্যমে ব্রাউজারের অনেক কিছুই চেঞ্জ করতে পারেন। আপনি যদি ব্রাউজারের ইউআরএল বার এর কালার চেঞ্জ করতে চান বা অন্য যেকোন রকম মোডিফিকেশন করতে চান, তাহলে এটা আপনি ব্রাউজার ইন্সেপেক্টর দিয়ে খুব সহজেই করতে পারবেন। অবশ্য এই এ্কই কাজগুলো স্ক্রাচপ্যাড দিয়েই করা যায়, কিন্তু যারা ফায়ারফক্স ডেভলপার, তাদের জন্য এটা একটা খুব সহজ এবং মজার জিনিস। সহজেই ব্রাউজার মোড করা।
এটাই মনে হয় Firefox Developer Edition  টুলসের ভেতর সবথেকে মজার জিনিস। আপনি এটার মাধ্যমে যেকোন ওয়েবসাইটের 3D একটা ভিউ দেখতে পাবেন। এটা আপনাকে অনেক কিছু চোখে দিয়ে বুঝতে সাহায্য করবে। এটার মাধ্যমে আাপনি সহজেই বুঝতে পারবেন যে কোন Element টা কোন Element এর ভেতর নেসটেড অবস্থায় আছে। আপনি ফায়ারফক্স ডেভলপার এডিশনে 3D ভিউ চালু করার জন্য জাস্ট Ctrl+Shift+C চাপুন এবং তারপর বক্স এর মত একটা আইকন প্রেস করুন যেটা ডান দিকে নতুন ওপেন হওয়া প্যানেলের ভেতর থাকে।
স্ক্রাচপ্যাড হল Firefox Developer Edition এর একটা মজার জিনিস এবং অনেক কাজের একটা জিনিস। এটা আপনি Shift + F4 প্রেস করে ওপেন করতে পারেন। এটার মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্ট এর কোড এডিট, রান ডিবাগ এবং রেজাল্ট ও দেখতে পারবেন। অবশ্য আপনি বলতে পারেন যে ব্রাউজার কনসোল ও একই কাজ করে। কিন্তু না, ব্রাউজার কনসোলে আপনি জাস্ট একটা লাইন কোড নিয়ে কাজ করতে পারবেন, আর স্ক্রাচপ্যাড নিয়ে আপনি হিউজ পরিমাণ কোড একসাথে নিয়ে কাজ করতে পারবেন। এটা আপনি কীভাবে আউটপুট নিবেন তার উপরও ডিপেন্ড করছে।

স্টাইল এডিটর (Style Editor)

স্টাইল এডিটর হল আপনার ওয়েব সাইটের স্টাইল লেখা ও এগুলো লাইভ টেষ্ট করার জন্য একটা অসাম টুল। আপনি এখানে যেকোন লোডেড স্টাইলশীট সিলেক্ট করতে পারেন অথবা আপনিন নিজে থেকেই স্টাইলশীট তৈরী করতে পারেন। যেকোন মডিফাইড ফাইল খুব সহজেই সেভ করা সম্ভব এটাতে।

নেটওয়ার্ক (Network)

নেটওয়ার্ক হল আপনার সাইটে ইউজাররা কী ধরণের রিকুয়েস্ট করছেন এবং সেগুলো লোড হতে কেমন টাইম নিচ্ছে এসব ইনফো জানার জন্য একটা গ্রেট টুল। এটা রিসোর্স এবং স্টাট্যাস কোড সম্পর্কে একটা ওভারভিউ আপনাকে দিবে এবং এর সাথে এটা লোড নিতে কেমন টাইম নিচ্ছে এবং কোন ফাইল কেমন টাইম নিচ্ছে এটাও আপনি জানতে পারবেন।

Thursday, April 30, 2015

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর : কী, কেন এবং কীভাবে ?

এই পোস্টে আমরা ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম সহ আরো কিছু বিষয়ে সংক্ষেপে জানব। যে সব বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা থাকছে এই পোস্টে:
  • ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম কী?
  • মজিলা কী এবং এর উদ্দেশ্য কী?
  • ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডররা কী করেন?
  • আপনি এই প্রোগ্রামে কেন যুক্ত হবেন?
  • কীভাবে যুক্ত হবেন?
আচ্ছা, তাহলে শুরু করা যাক!

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম:

FSA
ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর(সংক্ষেপে FSA) হলেন সেই সকল শিক্ষার্থীরা, যারা মজিলা, ওপেন ওয়েব, ফায়ারফক্স, ফায়ারফক্স ওস সহ মজিলার বিভিন্ন সেবার সুবিধা সমূহ নিয়ে উৎসাহী। এ সকল উৎসাহী শিক্ষার্থীদের নিয়েই মজিলার এই ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম।

মজিলা এবং এর উদ্দেশ্য:

মজিলা হল একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেটা ওয়েব কে মুক্ত রাখতে ও আমাদের মত ব্যাবহারকারীদের স্বার্থ সংরক্ষণে নানা উপায়ে কাজ করে যাচ্ছে। এটি কোন ব্যাবসায়ীক প্রতিষ্ঠান নয়, একটি সংগঠন। আমার এবং আপনার মত সাধারণ মানুষের সংগঠন। যা আমাদের মত সাধারণ মানুষদের অধিকারের জন্য, বড় বড় ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
মজিলা ও ফায়রফক্স সম্পর্ক আরেকটু গভীর ভাবে জানতে এই ভিডিও দুটি দেখতে পারেন:
মজিলার মিশন সম্পর্কে জানতে চলে যান এই লিংকে।
meaning of open
মজিলা ওপেন বলতে যা বোঝায়

স্টুডেন্ট অ্যাম্বাসেডররা যে সকল কাজে সম্পৃক্ত থাকেন:

  • ফায়ারফক্স ওয়েব ব্রাউজারকে প্রোমোট কারা।
  • ফায়ারফক্স ওএস কে প্রোমোট করা।
  • মজিলার মিশন সম্পর্কে অন্যদের অবগত করা।
  • ওয়েব সম্পর্কে শিক্ষার প্রসার ঘটানো।
  • কিভাবে কোডিং করতে হয়, অ্যাপস বানাতে হয়, অনলাইনে কিভাবে অসাধারণ জিনিস তৈরি করতে হয় তা অন্যদের শেখানো।
  • ওপেন ওয়েব এবং ইনোভেশন কে প্রোমোট করা।
মজিলা বলে থাকে:
We know we’re up against billion-dollar giants, but our Ambassadors are here tackling new challenges daily to fight for your privacy and for an open Web.

 আপনি যে জন্য স্টুডেন্ট অ্যাম্বাসেডর হবেন:

আপনি আপনার অবসর সময়ের একটা অংশ এমন এক সংগঠন কে দিবেন, যারা প্রত্যক্ষ্য ভাবে আপনার জন্য কাজ করে যাচ্ছে।
প্রকৃতপক্ষে আপনি আপনার এবং সমগ্র ইন্টারনেট কমিউনিটির জন্য কাজ করবেন, যা এক দিক থেকে সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত।
তাছাড়া আপনি আরো অনেক কিছু উপভোগ করার সুযোগ পাবেন। যেমন:
  • আপনার ক্যাম্পাসে নেতৃত্বের গুণাবলী অর্জন।
  • মজিলা কমিউনিটির সাথে বিভিন্ন বড় ইভেন্ট আয়োজনের সুযোগ।
  • বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরির সুযোগ যা আপনি ভালবাসেন। যেমন: অ্যাপস, ওয়েব পেজ, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি।
  • অসাধারণ কিছু উপহার পেতে পারেন। যাকে সাধারণ ভাবে সোয়াগ বলা হয়।
  • প্রযুক্তি, ব্যাবসা এবং বিপণনে অভিজ্ঞতা অর্জন।
  • পৃথিবীর বিভিন্ন প্রান্তের অ্যাম্বাসাডরদের সাথে যোগাযোগের সুযোগ। আপনি এখানে একা নন :)
  • মজিলা ইন্টার্নশিপের জন্য বিবেচিত হওয়ার সুযোগ।
  • নতুন কিছু করার মাধ্যমে পৃথিবী বদলে দেবার সুযোগ!

ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর হতে গেলে আপনাকে:

  • কমপক্ষে ১৮ বছর বয়স্ক হতে হবে।
  • বর্তমানে শিক্ষার্থী, শিক্ষক কিংবা প্রশাসক হিসেবে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে হবে।

সাধারণ দুটি প্রশ্ন:

  • এই প্রোগ্রামে কি নির্দিষ্ট কোন সময়সীমা আছে, যা আমাকে দিতেই হবে?
– না। কোন সময়সীমা নেই। আপনার যতটুকু খুশি ঠিক ততটুকু সময়ই দিতে পারবেন।
  • এখান থেকে কোন টাকা পাবার সম্ভাবনা আছে কি?
– না, নেই। এই প্রোগ্রাম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম নির্ভর।

source :mozillabd blog